সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

৭৮ দিন পর বরিশালে ফিরলেন সাদিক আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস তাপসকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৭৮ দিন পর বরিশাল ফিরেছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। এতে সাদিকবিরোধী বলয় আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু। পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি সড়কপথে বরিশাল ফেরেন।

গত ৫ এপ্রিল থেকে সাদিক আবদুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকদিন ছিলেন ভারতের আজমির শরীফে।

বরিশালের সাদিক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই বরিশাল নগরীর প্রবেশমুখ গড়িযারপাড় মোড়ে অপেক্ষা করছিলেন। সেখানে পৌঁছার পর সাদিক ও যুবলীগ চেয়ারম্যান পরশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলসহ শোভাযাত্রা করে তাদের কালিবাড়ি সড়কে সাদিকের বাসা পর্যন্ত পৌঁছে দেন। এসময় ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে সাদিক তার কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানান।

আগামী শনিবার বরিশাল নগর ভবনের সামনে শান্তি সমাবেশ করবে যুবলীগ। এ উপলক্ষে প্রস্তুতি সভা করতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বরিশাল এসেছেন। সাদিক আবদুল্লাহ তার তার সঙ্গে এসেছেন। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। এ ছাড়া আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সাদিকের।

সাদিকপন্থী হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নাঈমুল ইসলাম লিটু বলেন, আমরা আগেও যেভাবে সাদিকের রাজনীতি করেছি, এখনও সেভাবে মাঠে থাকব।

বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র কিনতে গত ৪ এপ্রিল রাতে লঞ্চযোগে ঢাকা যান মেয়র সাদিক। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ১৫ এপ্রিলের সভায় তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় মনোয়ন দেওয়া হয়। এরপর থেকে বরিশালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। নগর রাজনীতিতে গত ১০ বছরের একক আধিপত্য হারান সাদিক। এমনকি ১২ জুনের নির্বাচনে চাচাকে ভোট দিতেও বরিশাল আসেননি তিনি।

বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহর পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। তবে মেয়র হিসেবে আবুল খায়ের আগামী ৩ জুলাই শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭৮ দিন পর বরিশালে ফিরলেন সাদিক আবদুল্লাহ

আপডেট সময় : ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩