সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দামুড়হুদার কুড়ুলগাছি ফল ব্যবসা‌য়ীকে কু‌পি‌য়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দি‌কে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আঃ সাত্তারের ছেলে বাবর আলী(৪০) রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তার গলায় এলোপাতাড়ি কোপ দিযে পালিয়ে যায। এতে বাবার আলী রক্তাক্ত জখম হন। এসময় বাব‌র আলীর স্ত্রী মহিমা খাতুন চিৎকার করলে স্বজনরা দ্রুত ছু‌টে এ‌সে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়।দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে
হত্যা রহস্য উদঘাটনে
কাজ শুরু করছে। এবং দ্রুত সম‌য়ের ম‌ধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান।
মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী মহিমা খাতুন জানান, আমার স্বামী কযেক জনের কাছে লিচুর বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল। সন্ধ্যায় তিন ব্যক্তি বাড়িতে এসে বাবর আলীকে হুমকি দেয়। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই অপরাধী শনাক্ত হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, মধ্যরাতে বাবর আলীকে হাসপাতালে আনা হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কযেকটি কোপ দেওয়া হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদার কুড়ুলগাছি ফল ব্যবসা‌য়ীকে কু‌পি‌য়ে হত্যা

আপডেট সময় : ১০:১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩