মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আঃ সাত্তারের ছেলে বাবর আলী(৪০) রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তার গলায় এলোপাতাড়ি কোপ দিযে পালিয়ে যায। এতে বাবার আলী রক্তাক্ত জখম হন। এসময় বাবর আলীর স্ত্রী মহিমা খাতুন চিৎকার করলে স্বজনরা দ্রুত ছুটে এসে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়।দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে
হত্যা রহস্য উদঘাটনে
কাজ শুরু করছে। এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান।
মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী মহিমা খাতুন জানান, আমার স্বামী কযেক জনের কাছে লিচুর বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল। সন্ধ্যায় তিন ব্যক্তি বাড়িতে এসে বাবর আলীকে হুমকি দেয়। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই অপরাধী শনাক্ত হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, মধ্যরাতে বাবর আলীকে হাসপাতালে আনা হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কযেকটি কোপ দেওয়া হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.