সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বরিশালে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে নেই সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) রাতে খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে, ওই কমিটিতে নেই বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার অনুসারী জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারা। সদস্য সবাই আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ বিরোধী নেতা হিসেবে পরিচিত।

ঘোষিত কমিটির অধিকাংশই প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী। তাদের মধ্যে অ্যাডভোকেট আফজালুল করীম মেয়র সাদিকের আনুগত্য নিয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদটি পেয়েছিলেন। তবে সাদিকের রোষানলে পরে গত দুইবছর তিনি ছিলেন কোণঠাসা। নির্বাচন কমিটির চমক হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার। এ দুজনই গত পাঁচ বছর সাদিকের রোষানলে ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কেবিএস আহমেদুল কবীর, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিছ উদ্দিন শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর সভাপতি আফতাব হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, হুমায়ন কবীর, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, শাহীন সিকদার, ছাত্রলীগ নেতা অসীম দেওয়ান, মো. জসিম উদ্দিন ও মঈন তুষার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে নেই সাদিক

আপডেট সময় : ০৯:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩