সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

বৃদ্ধাশ্রমে মারা গেলেন বাবা: জানাজায়ও আসেননি সন্তানেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: রংপুরের একটি বৃদ্ধাশ্রমে রোববার মারা গেছেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের এস এম মনছুর (৭৫)।

বৃদ্ধাশ্রমে মারা যাওয়া মনছুরের জানাজায় অংশ নেননি তার কোনো সন্তান। রংপুরের হারাগাছ থানার বকসা বৃদ্ধাশ্রমের সদস্যসচিব নাহিদ নুসরাত (প্রাপ্তি রেজা) জানান, চলতি বছরের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ অবস্থায় এস এম মনছুর তাদের বৃদ্ধাশ্রমে আসেন।

এরপর থেকে তিনি বৃদ্ধাশ্রমেই ছিলেন। রোববার বিকেলে অসুস্থ হয়ে তিনি বৃদ্ধাশ্রমেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতের লাশ তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর চাঁদশীতে পাঠিয়ে দেওয়া হয়।

দক্ষিণ চাঁদশী গ্রামের কাজী আশিকুর রহমান রতন এবং কাজী বাবুলসহ একাধিক বাসিন্দা জানান, এস এম মনছুর টিঅ্যান্ডটি বোর্ডের সাবেক জ্যেষ্ঠ সহকারী পরিচালক ছিলেন।

গত কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ নেই। বৃদ্ধাশ্রম থেকে তার লাশ দক্ষিণ চাঁদশী গ্রামের বাড়িতে নিয়ে আসলে গ্রামের লোকজন লাশ গ্রহণ করেন।

আজ সোমবার দুপুরে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তারা আরও জানান, ওই বৃদ্ধের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদের মধ্যে বড় ছেলে মহিন সরদার ঢাকায় চাকরি করেন। ছোট ছেলে রাজু সরদার কাতার প্রবাসী। তারা কেউই বাবার জানাজায় আসেননি।

এছাহাক কাজী নামের স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ২০১৭ সালে মনছুর বিদেশ নেওয়ার কথা বলে এলাকা থেকে প্রায় ১৮ লাখ টাকা নিয়েছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।

মনছুরের আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকায় প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের জন্য মনছুরের ছেলেরা ও তার বোন সেলিনা বেগম ১০ বছর আগে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। এরপর তিনি আর ওই বাসায় ফিরতে পারেননি। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত।

এ বিষয়ে জানতে মনছুরের ছেলে মহিন সরদার ও বোন সেলিনার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃদ্ধাশ্রমে মারা গেলেন বাবা: জানাজায়ও আসেননি সন্তানেরা

আপডেট সময় : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২