সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দলীয় মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরকে নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান করা হয়।

বঙ্গবন্ধুর ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সহ জেলার ছয়টি পৌরসভার মেয়র, দশ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকগণ।

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, দলীয় মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরকে জয়লাভ করা উদ্দেশ্যে এই সভা হয়েছে। বিগত নির্বাচনের মতো এই নির্বাচনও স্বচ্ছ হবে। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর বরিশাল জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৫ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল শুরু এবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

পিপি পদ থেকে পদত্যাগ ॥ বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে পদত্যাগ করেছেন জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। বর্ধিত সভায় জানানো হয়, জেলা প্রশাসক বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেনন।

জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম তার পদত্যাগপত্র গ্রহণ করেন। ২০১৯ সালে জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২