সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

২০২৩ সালে জনসংখ্যায় চীনকে ছাড়াবে ভারত: জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ভারত জনসংখ্যার দিক থেকে ২০২৩ সালে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে। সোমবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘৮০০ কোটির পৃথিবী: সবার সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।’

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আগামী ১৫ নভেম্বরের দিকে বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাটতিরই প্রতিফলন।

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা ভবিষ্যদ্বানীতে জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এরপরও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইলফলক অতিক্রম করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৩ সালে জনসংখ্যায় চীনকে ছাড়াবে ভারত: জাতিসংঘ

আপডেট সময় : ১১:০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২