সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে গেল কয়েকদিন থেকে আলোচনা-সমালোচনার কমতি ছিল না। সংসার ভাঙা, জায়েদ-সানী দ্বন্দ্ব নিয়ে সরব ছিল শোবিজ অঙ্গন। তবে এসব খবর এখন পুরনো।

এবার নতুন খবর এলো মৌসুমীকে নিয়ে। রোববার (১৯ জুন) রাতে প্রকাশ পেয়েছে মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমার অফিসিয়াল পোস্টার। চলতি বছরে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়েছেন সিনেমাটির নির্মাতা। এমনই তথ্য জানিয়েছেন সময় সংবাদকে।

পোস্টারে দেখা গেছে, মৌসুমী ও ফজলুর রহমান বাবুকে। এতে মৌসুমীকে দেখা গেছে মাথায় একটি ঝুড়ি নিয়ে হাঁটছেন। আর বাবু বাজাচ্ছেন বাঁশি।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটি নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। এর গল্পে দেখানো হয়েছে, হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ বিভিন্ন প্রান্তিক ও ছিন্নমূল মানুষের জীবনচিত্র।

সিনেমাটিতে মৌসুমী-বাবু ছাড়াও আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও প্রাণ রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌসুমীর ‘ভাঙন’-এর নতুন খবর

আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২