সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে কাবিন নামায় জালিয়াতিতে বিয়ে, কারাগারে কাজী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ একই বিয়েতে দুইধরনের কাবিননামা দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে শ্রীঘরে পাঠানো হয়েছে আব্দুর রহমান নামের এক বিয়ের নিকাহ্ রেজিষ্ট্রারকে (কাজী)। ঘটনাটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের।

আদালত সূত্রে মঙ্গলবার শেষ কার্যদিবসে জানা গেছে, কাবিননামা জালিয়াতির ঘটনায় বর পক্ষের দায়ের করা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বিয়ের কাজী আব্দুর রহমান। মঙ্গলবার দুপুরে সে (রহমান) বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান কাজী রহমানের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৬ এপ্রিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের মেয়ে হাফিজা বেগমের সাথে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার পূর্বগরঙ্গল গ্রামের কাদের হাওলাদারের ছেলে আবু বকর হাওলাদারের বিয়ে হয়।

বিয়ের পর দাস্পত্য কলহের কারণে স্বামী আবু বকরের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ আগস্ট তার স্ত্রী বরিশাল আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

মামলায় নিকাহ রেজিষ্ট্রার আব্দুর রহমানের কাছ থেকে দেন মোহরের ৫৩ হাজার টাকার কাবিননামা উত্তোলন করে আদালতে দাখিল করেন স্ত্রী হাফিজা।

২০১৫ সালের ২৪ মে স্ত্রীর দায়ের করা মামলা থেকে বেখসুর খালাস পায় স্বামী আবু বকর। পরবর্তীতে একই নিকাহ রেজিষ্ট্রারের কাছ থেকে ৫৩ হাজার টাকার কাবিননামার জায়গায় ১ লাখ ৫৩ হাজার ভূয়া কাবিননামা উত্তোলন করে পূর্ণরায় গৌরনদী সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন হাফিজা।

একই বিয়েতে প্রতারনার মাধ্যমে দুইধরনের কাবিননামা দেয়ার ঘটনায় অবশেষে আবু বকর হাওলাদার বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে কাবিন নামায় জালিয়াতিতে বিয়ে, কারাগারে কাজী

আপডেট সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২