সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

র‌্যাব-এর অভিযানে গাঁজাসহ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। গত ১৫ এপ্রিল ২০২২ তারিখ ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দক্ষিণ তিমিরকাঠি (দপদপিয়া-জিরোপয়েন্ট) অটোষ্ট্যান্ড সংলগ্ন জনৈক সোহেল শিকদার এর বন্ধ “অন্য রকম টেলিকম” দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১৫ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) রহিম(৩৪), পিতাঃ মোঃ খোকন মীর, সাং-দক্ষিন ছত্তার থিরা পুকুরপাড়, এ/পি সাং- দৌলতপুর, ওয়ার্ড নং-১৩, থানাঃ কোতয়ালী সদর কুমিল্লা, (২) মোঃ মাহফুজুল ইসলাম@সবুজ(৩১), পিতাঃ মৃত- কাজী নুরুল ইসলাম, সাং- ঘোষগাঁও, ওয়ার্ড নং-৮, থানাঃ সদর দক্ষিণ, উভয় জেলাঃ কুমিল্লা বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-এর অভিযানে গাঁজাসহ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২