র্যাব-এর অভিযানে গাঁজাসহ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে। গত ১৫ এপ্রিল ২০২২ তারিখ ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দক্ষিণ তিমিরকাঠি (দপদপিয়া-জিরোপয়েন্ট) অটোষ্ট্যান্ড সংলগ্ন জনৈক সোহেল শিকদার এর বন্ধ “অন্য রকম টেলিকম” দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ১৫ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) রহিম(৩৪), পিতাঃ মোঃ খোকন মীর, সাং-দক্ষিন ছত্তার থিরা পুকুরপাড়, এ/পি সাং- দৌলতপুর, ওয়ার্ড নং-১৩, থানাঃ কোতয়ালী সদর কুমিল্লা, (২) মোঃ মাহফুজুল ইসলাম@সবুজ(৩১), পিতাঃ মৃত- কাজী নুরুল ইসলাম, সাং- ঘোষগাঁও, ওয়ার্ড নং-৮, থানাঃ সদর দক্ষিণ, উভয় জেলাঃ কুমিল্লা বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























