সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ডুবে গেছে রাশিয়ার সেই যুদ্ধজাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কৃষ্ণ সাগরে অবস্থান করা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেই যুদ্ধজাহাজটি ডুবে গেছে। এর আগে গত বুধবার (১৩ এপ্রিল) বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, বন্দরে নেওয়ার সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ায় ডুবে যায় মস্কভা নামের রুশ যুদ্ধজাহাজটি।

৫১০ কেবিন ক্রু সম্বলিত রাশিয়ার মিসাইল ক্রুজার এ জাহাজটিকে দেশটির সামরিক শক্তির প্রতীক হিসেবে দেখা হতো। ইউক্রেন হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধজাহাজটি। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ছিল ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু পুরো ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনে ওই অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ইউক্রেনের তৈরি দুইটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এটা রাশিয়ার জাহাজে হামলার দ্বিতীয় ঘটনা। কারণ গত মাসেও রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করে ইউক্রেন।

ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এ জাহাজটি ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডুবে গেছে রাশিয়ার সেই যুদ্ধজাহাজ

আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২