সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

কমিটি নিয়ে শিক্ষকের সঙ্গে মারামারি, হাসপাতালে আ’লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হাসপাতালে চিকিৎসা নেন আওয়ামী লীগ নেতা মকলেছার রহমান
বিদ্যালয়ের কমিটি নিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মকলেছার রহমানকে মারধরের খবর পাওয়া গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মকলেছার রহমান ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, অ্যাডহক কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মকলেছার রহমান রোববার বেলা ১১টায় প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে হৈচৈ শুনে ওই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হন।

এ সময় সিনিয়র শিক্ষক আজাহার আলী আওয়ামী লীগ নেতা মকলেছার রহমানকে বলেন, ‘সভাপতি পদ যাওয়ার পর থেকে তো আর আসেননি। এতদিন পর কেন স্কুলে এসেছেন?’ এমন প্রশ্নে ক্ষিপ্ত হন মকলেছার। এরপর ওই শিক্ষকের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে কিল-ঘুষিও দেন আওয়ামী লীগ নেতা মকলেছার।

এর জের ধরে সোমবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মকলেছার রহমান আদমদীঘির ভাড়া বাসা থেকে বিনাহালি গ্রামে যাচ্ছিলেন। এ সময় চলন্ত মোটরসাইকেলে থামিয়ে তাকে কয়েকজন মিলে মারধর করেন।

আহত মকলেছার রহমান অভিযোগ করে বলেন, ‘প্রধান শিক্ষকের কাছে ম্যানেজিং কমিটির নির্বাচন প্রক্রিয়ার কাগজপত্র নিতে গেলে সহকারী শিক্ষক আজহার আলীর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। সেই জেরে আমার চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে আজাহার আলীর ছেলে পারভেজ হোসেন আমার বুকে লাথি মারে। তার ছোট ভাই পাপ্পু শ্বাসরোধ করে আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং বিনাহালি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম আমাকে লাঠি দিয়ে মারতে থাকেন। এ সময় ঘটনাস্থলে আজাহার আলী উপস্থিত ছিলেন। মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর পুলিশের সহায়তায় আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আজাহার আলী বলেন, ‘কারা মকলেছার রহমানকে মারধর করেছে তা আমার জানা নেই।’

বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, ‘মকলেছার রহমানকে মারধরের ঘটনা লোকমুখে শুনেছি। ঘটনার সময় আমি আমার দোকানে ছিলাম। শত্রুতামূলক আমাকে ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মকলেছার রহমান গত ২৮ বছর স্কুল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত তিনবছর ধরে আমি সেই দায়িত্ব পালন করছি। বর্তমানেও অ্যাডহক কমিটির সভাপতি রয়েছি। কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে মকলেছার শিক্ষকদের সঙ্গে মারধরে জড়ায় বলে জেনেছি।’

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন সাংবাদিকদের বলেন, মকলেছার রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কমিটি নিয়ে শিক্ষকের সঙ্গে মারামারি, হাসপাতালে আ’লীগ নেতা

আপডেট সময় : ০৩:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২