সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা, আইপিএলের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মাত্র ১০ দিন বাকি, মাঠে গড়ানোর অপেক্ষায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর। আসন্ন আসরের ঢাকঢোল পেটাতেই ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তার মাঝেই সৌরভ গাঙ্গুলির কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো কাণ্ড ঘটে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলার ঘটনা ঘটেছে।

আর এতেই উঠেছে প্রশ্ন, তবে কী যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সৌরভের বোর্ড?
মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের বাসটি থামনো ছিল পাঁচ তারকা হোটেলের বাইরে। গভীর রাতে সেখানে হঠাৎই উপস্থিত হন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কয়েকজন কর্মী। তারা বাসের সামনের কাচে দলীয় পোস্টার সেঁটে দিয়েছেন। পরে স্লোগান দিয়ে বাসের জানালার কাচ ভেঙেছেন।

খবর পেয়ে কোলাবা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের দাবি, ওই পাঁচজনই এমএনসের জ্যেষ্ঠ নেতা। ‘দিল্লির টিম বাসে হামলা কেনো?’

এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন সংগঠনটির সভাপতি সঞ্জয় নায়েক।

তিনি জানান, অনেক দিন থেকেই এমএনএস আইপিএল কর্তৃপক্ষের কাছে আইপিএলে দলগুলোর চলাচলের জন্য মুম্বাইয়ে বাইরের থেকে কোনো যানবাহন না আনার দাবি জানিয়েছিল। কিন্তু দিল্লি সেই দাবি মানেনি। তারা শহরের বাইরে থেকে বাস এনেছে। নায়েক বলেছেন, ‘প্রতিবাদের পরও তারা দিল্লি এবং দেশের অন্যান্য জায়গা থেকে কিছু বাস ও যানবাহন এনেছে। এটা আমাদের স্থানীয় মারাঠিদের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা, আইপিএলের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২