সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনকে আরও ২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ২ হাজার ৭০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে জার্মানি। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার্থে ইউক্রেনকে এসব ক্ষেপণাস্ত্র দিচ্ছে দেশটি।

বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মান সংবাদ সংস্থা ডিপি বলছে, এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলের এসব ‘স্ট্রেলা’ ক্ষেপণাস্ত্র কমিউনিস্ট পূর্ব জামার্নি ব্যবহার করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই এসব ক্ষেপণাস্ত্র সরবারের জন্য অনুমোদন করছে। তবে জার্মান সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, জার্মানির ফেডারেল নিরাপত্তা পরিষদ এখনও এসব ক্ষেপণাস্ত্র সরবরারের জন্য অনুমোদন দেয়নি। তবে ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পরিবহনের জন্য প্রস্তুত।

এর আগেইউক্রেনকে যুক্তরাষ্ট্র নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৫০০ স্টিনজার ক্ষেপণাস্ত্র ও ট্যাংকবিধ্বংসী ১ হাজার অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছিল জার্মান সরকার।

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান সেনারা। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

টানা আট দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস হয়েছে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। এসময় ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনকে আরও ২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি

আপডেট সময় : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২