সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে গিয়ে আলোচনার বার্তা দিল রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার বাহিনী কিয়েভ দখলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর ক্রেমলিন বলেছে, ইউক্রেনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোনায় বসতে তারা প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভোস্তি শুক্রবার এ খবর দিয়েছে।

দিমিত্রি পেসকভের বলেছেন, আলোচনা করতে চাইলে বেলারুশের রাজধানী মিনস্কে তা হতে পারে।

তবে তিনি বলেছেন, তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে–যার অন্তর্ভুক্ত থাকবে ‘বেসামরিকীকরণ’।

পেসকভ বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রতিনিধিদের একটি দল মিনস্কে পাঠাতে প্রস্তুত।’

দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক বলছিলেন যে রাশিয়া যদি মস্কোতে আলোচনা করতে চায়, এতেও তারা প্রস্তুত আছেন।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই তারা আলোচনায় বসতে প্রস্তুত।

রাশিয়ান সামরিক বাহিনী জানায়, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি বিমানবন্দর দখল করেছে। তাদের দাবি, কিয়েভ পশ্চিম ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিয়েভ দখলের দ্বারপ্রান্তে গিয়ে আলোচনার বার্তা দিল রাশিয়া

আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২