সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রুশ হামলায় ১৩৭ ইউক্রেনীয় সৈন্য নিহত: ভলোদিমির জেলেনস্কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ৩১৬ জন সৈন্য আহত হয়েছেন বলে জানান তিনি। খবর: সিএনএন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভলোদিমির বলেন, বিদেশি নেতাদের সঙ্গে আমি কতবার কথা বলেছি তা কোনো বিষয় নয়। এই সময়ে আমি কিছু বিষয় শুনেছি। এর মধ্যে প্রথম হলো- আমরা সমর্থন পেয়েছি। যারা আমাদের শুধু কথায় নয়, দৃঢ়ভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আরেকটি বিষয়, তা হলো- প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের একা করে দেওয়া হয়েছে। কারা আমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত? সত্যি বলতে কাউকে দেখছি না।

তিনি বলেন, আজকে আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। তাদের সবাই ভয় পেয়েছে, কোনো জবাব দেননি। তবে আমরা ভীত নই, যে কোনো কিছু করতে আমরা ভীত নই।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটে বলে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত হন বলে দাবি করে কিয়েভ প্রশাসন। এছাড়া দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইএ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রুশ হামলায় ১৩৭ ইউক্রেনীয় সৈন্য নিহত: ভলোদিমির জেলেনস্কি

আপডেট সময় : ০৬:৩৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২