সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবুগঞ্জে আবর্তক ঋণের চেক বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে সমবায় সমিতির সদস্যদের মাঝে আবর্তক ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার বাবুগঞ্জ উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মাঝে ৮৯ লাখ টাকার ওই আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়।

ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস।

চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা সমবায় অফিসার মোঃ গোলাম কবীর শরীফ, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক ও চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী।

আবর্তক ঋণ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হচ্ছে। এজন্য সরকার থেকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা দেয়া হচ্ছে। সমবায় সমিতিগুলো এক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করতে পারে। সমবায়ী সদস্যরা চাইলে আবর্তক ঋণের সুযোগকে কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে।’
এসময় চাঁদপাশা ইউনিয়ন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির ৮৯ জন সদস্যদের প্রত্যেককে দুইটি করে উন্নত জাতের গাভী বাছুর কেনার জন্য জনপ্রতি ১ লাখ টাকা করে ৮৯ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

আবর্তক ঋণ কর্মসূচির আওতায় এই ঋণ পরিশোধের সঙ্গেসঙ্গেই আবার নতুন করে ঋণ নেওয়ার সুযোগ পাবেন সমবায় সমিতির সদস্যরা বলে জানান উপজেলা সমবায় অফিসার মোঃ ফরহাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে আবর্তক ঋণের চেক বিতরণ

আপডেট সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২