সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

লতা-সন্ধ্যার পর চলে গেলেন বাপ্পি লাহিড়ীও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সংগীত জগতে আরো এক নক্ষত্রের পতন। চলে গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। রাতে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি মারা যান। বাপ্পি লাহিড়ীর বয়স হয়েছিল ৬৯ বছর।

গত আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তার অন্যতম পুরোধা ছিলেন বাপ্পি লাহিড়ী।

১৯৭২ সালে মাত্র ১৯ বছর বয়সে ‘দাদু’ নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন। এরপর হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চালতে চালতে’, ‘শারাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম ছবিসহ অসংখ্য ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন অসংখ্য গানও।

সঙ্গীতের এই ডিস্কো কিং ২০২০ সালে শেষ গান করেন বাগি- ৩ এ। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি নামে। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা।

গায়কির নিজস্ব কায়দায় হিন্দি ছবির জগতে ছিলেন ব্যাপক জনপ্রিয়। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।

বাপ্পি লাহিড়ি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটও লড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লতা-সন্ধ্যার পর চলে গেলেন বাপ্পি লাহিড়ীও

আপডেট সময় : ০৫:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২