অনলাইন ডেস্ক
সংগীত জগতে আরো এক নক্ষত্রের পতন। চলে গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। রাতে মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি মারা যান। বাপ্পি লাহিড়ীর বয়স হয়েছিল ৬৯ বছর।
গত আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তার অন্যতম পুরোধা ছিলেন বাপ্পি লাহিড়ী।
১৯৭২ সালে মাত্র ১৯ বছর বয়সে 'দাদু' নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন। এরপর হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চালতে চালতে’, ‘শারাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম ছবিসহ অসংখ্য ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন অসংখ্য গানও।
সঙ্গীতের এই ডিস্কো কিং ২০২০ সালে শেষ গান করেন বাগি- ৩ এ। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। মা-বাবা নাম দিয়েছিলেন অলোকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পি নামে। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা।
গায়কির নিজস্ব কায়দায় হিন্দি ছবির জগতে ছিলেন ব্যাপক জনপ্রিয়। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।
বাপ্পি লাহিড়ি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটও লড়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.