সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দুই বছর পর আজ রোববার শুরু হয়েছে ৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ। ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবারই পুলিশ সপ্তাহের একটি আকর্ষণীয় বিষয় থাকে প্যারেড। শ্রেষ্ঠ প্যারেড ইউনিটকে পুরস্কৃত করা হয়। তবে এবার প্যারেডে নতুন ৩টি বিষয় যুক্ত করা হয়। প্রথমবারের মতো প্যারেডে অংশ নিয়েছে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস ফোর্স (সোয়াট)। এ ছাড়া পুলিশের ডগ স্কোয়াড ও ট্রাফিকের বহরও ছিল। সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা প্যারেডে এসব বহরের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে অভিনবত্ব আনতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা সমকালকে জানান।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য হলো- ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ প্রতি বছর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেডে ১১টি ইউনিট অংশ নেয়। করোনার কারণে এ বছর দুটি ইউনিট কমানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে ডাকা হয়নি।

প্যারেডে শুধু রেঞ্জ ডিআইজি (উপ-মহাপরিদর্শক), ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনার কারণে মাঝে দুই বছর বন্ধ ছিল পুলিশ সপ্তাহ। অনুষ্ঠানে সব অতিথির জন্য করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়।

পুলিশ সপ্তাহ উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণের সেবা প্রদান নিশ্চিত করতে এ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু

আপডেট সময় : ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২