সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বগির ওপর উঠে গেল বগি, জানালা দিয়ে লাফ যাত্রীর (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হয়েছে পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনার জেরে অনেক যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ আচমকাই ব্রেক কষে ট্রেনটি। ময়নাগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে ছুটে আসেন। তারা দেখেন একের পর এক বগি উল্টে গেছে রেললাইন থেকে।

কামরার ভেতরে আটকে পড়া যাত্রীরা আর্তনাদ করছেন। দুর্ঘটনা এতটাই ভয়াবহ আকার নেয় যে একটি কামরার ওপর অপর কামরা উঠে যায়। জানালা দিয়ে বের করতে হয় যাত্রীদের। অনেকে প্রাণভয়ে লাফ মারেন।
মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কায় ডিআরএম আলিপুরদুয়ার দিলীপ কুমার সিংহ বলেন, উদ্ধারকাজ চলছে।

টিম ঘটনাস্থলে গিয়েছে। লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। তবে কোভিডের কারণে রেলে যাত্রী সংখ্যা কিছুটা কম ছিল। অন্তত চারটি বগি রেললাইনের ধারে উলটে গেছে।
এদিকে ঘটনার খবর পেয়েই আলিপুরদুয়ার থেকে রেলের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা দেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ, দমকল, রেলের উদ্ধারকারী টিম আহত যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে এসেছেন। একাধিক কামরা দুমড়েমুচড়ে গেছে। সেখান থেকে যাত্রীদের বের করাটাই রেলের কাছে বড় চ্যালেঞ্জ। এদিকে রাত নামতে শুরু করেছে। চারদিকে কুয়াশার আবরণ। তার মধ্যেই চলছে উদ্ধারকাজ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকাজের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর অন্তত চার থেকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিছু যাত্রীকে নামানো সম্ভব হয়েছে। জখমদের আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। এক যাত্রী বলেন, নিউ জলপাইগুড়ি থেকে বঙ্গাইগাঁও যাচ্ছিলাম। আচমকাই উল্টে গেল ট্রেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগির ওপর উঠে গেল বগি, জানালা দিয়ে লাফ যাত্রীর (ভিডিও)

আপডেট সময় : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২