সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোল বিচারক এজলাস ছেড়ে উঠে যান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালত প্রতিবেদক ,, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করা নিয়ে হৈচৈ করেছেন দলটির আইনজীবীরা। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারক এজলাস ছেড়ে উঠে যান।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে শুনানিতে খালেদার স্বাস্থ্যগত তথ্যের বিষয়ে আদালতের কাছে সময় চান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তখন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমাদের কাছে প্রতিবেদন আছে। অ্যাটর্নি জেনারেল বলেন, কীসের প্রতিবেদন, ওটা ড্যাবের প্রতিবেদন। জয়নুল আবেদীন বলেন, বিএসএমএমইউর।

জয়নুল আবেদীন আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, ‘খালেদা জিয়া রাজার হালে আছেন।’

এ পর্যায়ে বিএনপির আইনজীবীরা আদালতে হৈচৈ শুরু করেন। তবে মওদুদ আহমদসহ কয়েকজন সিনিয়র আইনজীবী তাদের থামানোর চেষ্টা করেন। এমন পরিপ্রেক্ষিতে বিচারকরা এজলাস ছেড়ে যান।

এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ প্রতিবেদন দাখিলের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা অবশ্য চাচ্ছিলেন ৭ ডিসেম্বর যেন এ দিন ধার্য করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ‌্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডকে এ প্রতিবেদন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে দাখিলের নির্দেশনা দেয়া ছিল। কিন্তু কিছু স্বাস্থ্যগত প্রতিবেদন প্রস্তত করলেও আরও কিছু প্রতিবেদন প্রস্তুত না হওয়াই তা আজ সুপ্রিম কোর্টে দাখিল করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার জামিন শুনানিতে হট্টগোল বিচারক এজলাস ছেড়ে উঠে যান।

আপডেট সময় : ০৬:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯