সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাংলাদেশিরা আগামী বছর হজে যেতে পারবেন: সৌদি রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশের নাগরিকরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান। বৃহস্পতিবার ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, করোনাকালেও সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। গত এক বছরে প্রায় ৫ লাখ কর্মী সৌদি আরবে গেছেন।

তিনি বলেন, প্রতিদিন সৌদি দূতাবাস থেকে ৪ হাজারেরও বেশি ভিসা দেওয়া হচ্ছে।

একদিনে সব্বোর্চ ৮ হাজার ৬০০ ভিসা ইস্যুও করা হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লাহোরে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাদশা ফয়সাল এ সম্পর্কের সূচনা করেন। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশিরা আগামী বছর হজে যেতে পারবেন: সৌদি রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৪:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১