সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের ৩টি ইউনিট পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ। যুবদলের পৃথক কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহানগর যুবদলের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, মাকসুদুর রহমান মাসুদ, কাইয়ুম রেজোয়ান সাগর এবং আসাদুজ্জামান মারুফ। সমাবেশ শেষে মহানগর যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের সামনে তাদের বাধা দেয় পুলিশ।

এদিকে একই সময়ে জেলা (দক্ষিণ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারাও বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে তাদের তাদের পুলিশ আটকে দেয়।

একই দাবিতে একই সময়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সমাবেশ করে উত্তর জেলা যুবদল। জেলা (উত্তর) যুবদলের আহ্বায়ক সারাউদ্দিন পিপলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সেন্টু এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করার চেস্টা করলে তাদেরও বাধা দেয় পুলিশ। শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং জেলা (দক্ষিন) যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।

এদিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেছেন, ব্যস্ততম সড়কে মিছিল করলে জনগণের চলাচলের সমস্যা হতে পারে। এছাড়া তাদের মিছিলের অনুমতি ছিল না। এ কারণে তাদের মিছিল করতে দেয়া হয়নি।
যুবদলের কর্মসূচি কেন্দ্র করে বিএনপি দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১