সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

স্বামীর ছুরিকাঘা এক গৃহবধূ নিহত হয়েছেন । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ ২৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::রাজধানীর ভাটারা থানার কুড়িল এলাকায় স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত টুম্পার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামে। তিনি শাহ আলমের মেয়ে। বর্তমানে তার পরিবার নিয়ে কুড়িল চৌরাস্তা এলাকায় থাকতেন। চার বোনের মধ্যে সবার বড় ছিলেন টুম্পা

টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষে পড়ছিলেন টুম্পা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দুইমাস আগে তিনি সাফখাত হাসান রবিন নামের এক যুবককে বিয়ে করেন। তিনিও কুড়িল চৌরাস্তা এলাকায় থাকেন।

তিনি জানান, রবিন মাদকাসক্ত। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেইছিল। বৃহস্পতিবার টুম্পাই তার বাবা-মাকে ফোন করে তাকে আনতে যেতে বলেন। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তাতে পেছন থেকে রবিন টুম্পার পিঠে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর ছুরিকাঘা এক গৃহবধূ নিহত হয়েছেন । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯