সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল বিএনপির কমিটি গঠন ! বাদ পড়লেন সরোয়ার- চাঁন- মেজবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক // বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকালে এ কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মোহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন।

সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুককে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আইনজীবী আলী হায়দার বাবুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদকে।

দক্ষিণ জেলা কমিটিতে- সাবেক ছাত্রনেতা মজিবর রহমান নান্টুকে আহ্বায়ক এবং আকতার হোসেন মেবুলকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

উত্তর জেলা কমিটিতে- দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ কে আহ্বায়ক এবং গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত তিন কমিটি থেকে বাদ পড়েছেন- আলোচনায় থাকা দলের যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, দীর্ঘদিন সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া ৫৩ মামলার আসামি মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সিকদার জিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মেজবাহউদ্দীন ফরহাদ এবং ওই কমিটির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অনেক নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিএনপির কমিটি গঠন ! বাদ পড়লেন সরোয়ার- চাঁন- মেজবাহ

আপডেট সময় : ০৫:৫৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১