সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে : আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থে গণ্ডগোল’ বাধিয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।

শুক্রবার বেলা ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের দেওয়া উপহারের দুইটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আনিসুল হক বলেন, ‘ একটি কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল। সেটি জনগণ গ্রহণ করেনি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না।’

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর আইনমন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় এবং আজীবন বন্ধু।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে ও আখাউড়া সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সঙ্গীতা দুরাইস্বামী, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার জীবন ও ঢাকার গুলশান অঞ্চলের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১