সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পূজা মণ্ডপে হামলা: নুরুর দলের ৭ জন রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চট্টগ্রাম নগরীর প্রধান পূজা মণ্ডপ জেএমসেন হলে হামলার ঘটনায় গ্রেপ্তার সাত জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন।

তারা হলেন- মো. নাছির (২৫), মিজানুর রহমান (৩৭), মো. রাসেল (২৬), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন। তবে গ্রেপ্তার বাকি তিন জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম নগরী ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরের সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

এদের মধ্যে ‘হামলার পরিকল্পনাকারী ও নেতৃত্বদাতা’ নাছির যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এবং মিজানুর রহমান সদস্য সচিব। রাসেল ওই সংগঠনের বায়েজিদ বোস্তামি থানা শাখার আহ্বায়ক। এছাড়া ইমন ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রামের দায়িত্বশীল নেতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার ১০ জনের মধ্যে সাত জনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। তবে ১০ জনকেই আদালতে হাজির করা হয়েছিল।’

রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানিতে অংশ নেওয়া সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল বলেন, ‘শুনানি শেষে আদালত সাতজনকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তিন কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’

গত ১৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মিছিল নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উত্তেজিত করে মণ্ডপে হামলা সংগঠিত করে। এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূজা মণ্ডপে হামলা: নুরুর দলের ৭ জন রিমান্ডে

আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১