সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১২-১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে টিকাদান শিগগির: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
১২-১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে টিকাদান শিগগির: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘দেশে এ পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে। শিগগির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব এখন প্রশংসা করছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র ভ্যাকসিনসহ বিভিন্ন সহযোগিতা দিতে এগিয়ে আসছে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় দুর্গাপূজায় সরকারের ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পূজায় আনন্দ করবেন, প্রার্থনা করবেন কিন্তু করোনার কথা ভুলে গিয়ে অতিমাত্রায় আনন্দ করে বিপদ টেনে আনবেন না। খেয়াল রাখতে হবে আনন্দটা যেন আনন্দই থাকে।’

তিনি আরও বলেন, ‘করোনা অনেক কমে গেছে। কিন্তু বাড়তে তো সময় লাগবে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্রে করোনা আবার বাড়ছে। আমরা চাই না আমাদের দেশে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করোনা আবার বাড়ুক। ধর্মের পাশাপাশি বিজ্ঞানটাও মাথায় রেখে চলতে হবে।’

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ পূজা উদযাপন পরিষদ নেতারাসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২-১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে টিকাদান শিগগির: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১