সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মুন্সিগঞ্জ সদরে বসতবাড়ি থেকে সুস্মিতা বেগম (২৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লাচর এলাকায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সুস্মিতা স্থানীয় সুমন শিকাদারের স্ত্রী ও তিন সন্তানের মা। স্বামী সুমনের পরকীয়া আসক্তির জেরে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, সুস্মিতার স্বামী সুমন বাড়ির পাশের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত। সম্প্রতি বেশ কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন এলাকাবাসী। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। তারপরও সুস্মিতা সুমনের সঙ্গে সংসার করে যাচ্ছিলেন। তবে সুমন পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে শুক্রবার দুপুরে সুমনের সঙ্গে সুস্মিতার ঝগড়া হয় এবং সুমন মারধর করেন। বিকেলের একটু আগে ফাঁকা বাড়িতে বসতঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুস্মিতা।

সন্ধ্যা ঘনিয়ে এলেও সুস্মিতাকে ঘর থেকে বের হতে না দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ফেলেন এবং তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আদিবুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। তবে যে নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা।

আপডেট সময় : ০৪:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১