সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মসজিদে নাচের শুটিং, অভিনেত্রী ও গায়ককে গ্রেফতারের নির্দেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
ভালোই বিপদে পড়তে যাচ্ছেন অভিনেত্রী সাবা কামার। তার বিরুদ্ধে বুধবার পাকিস্তানের একটি স্থানীয় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বলিউড ছবি ‘হিন্দি মিডিয়াম’-খ্যাত পাকিস্তানি এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মসজিদে নাচের শুটিং করেছেন।

শুধু অভিনেত্রী সাবা নন, অভিযোগ দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গায়ক বিলাল সাইদের নামেও।

জানা গেছে, লাহোরের এক ঐতিহাসিক মসজিদে নাচের দৃশ্য শুট করেছিলেন তিনি। এ বিষয়ে অভিযোগ করা হলে সাবাকে আদালতের তরফ থেকে বারবার নোটিশ পাঠানো হলেও তিনি মামলার শুনানির দিন হাজিরা দেননি।

গত বছর লাহোরের ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে একটি নাচের দৃশ্য শুট করেন তারা। মসজিদের পবিত্রতা অবমাননার অভিযোগে সাবা ও গায়ক বিলালের নামে পাকিস্তানি দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, মসজিদের ভেতর নাচের ভিডিও শুট করে ধর্মস্থানের পবিত্রতা নষ্ট করেছেন অভিনেত্রী ও গায়ক। পাকিস্তানের সাধারণ মানুষ এ অবমাননা মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায়ও সাবা ও গায়কের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

এমনকি এ ঘটনার পরে সাবা ও বিলাল প্রকাশ্যে ক্ষমাও চান। আদালতে হাজিরা না দেয়ায় তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে লাহোরের স্থানীয় একটি আদালত।

প্রসঙ্গত, পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় সাবা কামার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়ায়ও দারুণ অ্যাক্টিভ সাবা। বারবার নানা কারণে বিতর্কিতও এই অভিনেত্রী।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কান্দিল বালোচের বায়োপিকে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পেয়েছিলেন সাবা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদে নাচের শুটিং, অভিনেত্রী ও গায়ককে গ্রেফতারের নির্দেশ।

আপডেট সময় : ০৫:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১