সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান !! আনুষ্ঠানিক ঘোষণা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। বাপেক্সে কোম্পানীর খননকৃত গ্যাসক্ষেত্রকে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) দুপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘোষণা দেন। এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সিলেটের জকিগঞ্জের নতুন এই গ্যাসক্ষেত্রে মজুদ রয়েছে ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস। যেখান থেকে প্রতিদিন ১ কোটি (১০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে এবং এই হারে ১২ থেকে ১৩ বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে এই গ্যাস। উত্তোলনযোগ্য এই গ্যাসের মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা বলে জানান।
জানা যায়, রূপকল্প -২ খনন প্রকল্পের অধীনে জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুরে একটি কূপ খননের আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০১৮ সালে। লক্ষ্যমাত্রা ও প্রত্যাশা ছিলো ২৯৯১ মিটার খনন আর ৬০ থেকে ১৫০ বিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করা। জমি অধিগ্রহণ শেষে বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স নিজস্ব বিজয়-১২ রিগ স্থাপনের মাধ্যমে মূল কূপ খননের কাজ শুরু করে গত ১ মার্চ। রাত-দিন একই কর্মযজ্ঞ চলে এখানে। সে কারণেই মাত্র ২ মাস ৭ দিনে ২৮৮৮ মিটার কূপ খনন কাজ শেষ হয় ৮ মে। যদিও ২৮৭০ থেকে ২৮৮৮ মিটারের মধ্যেই গ্যাসের সন্ধান পাওয়া যায়। গত ৮ মে ডিএসটি পরীক্ষা শেষে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় এখানে গ্যাস মজুদের বিষয়টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান !! আনুষ্ঠানিক ঘোষণা।

আপডেট সময় : ০৮:৫৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১