সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৩১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের একটি টাইপ কপি প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং সকল সিভিল সার্জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

কক্সবাজারের খুরুশখুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজীর দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদন অস্পষ্ট (পড়ার অযোগ্য) হওয়ায় আদালত এ নির্দেশ দেন।

পাশাপাশি সাইফুল হত্যা মামলার আসামি নিহতের সহপাঠী মো. আরিফকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

আদালতে আরিফের পক্ষে আইনজীবী ছিলেন- দাস তপন কুমার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এজাহার সূত্রে জানা যায়, কথা কাটাকাটির জেরে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি সাইফুলের ওপর হামলা চালায় আরিফ ও অজ্ঞাত ৫-৬ জন। আহত অবস্থায় তাকে কক্সবাজারে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি সাইফুল মারা যায়। ওই বছরের ২২ ফেব্রুয়ারি কক্সবাজার থানায় মামলা হয়।

এ মামলায় কারাবন্দি আরিফ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন। গত ১২ সেপ্টেম্বর তার জামিন আবেদন খারিজ হলে হাইকোর্টে আবেদন করা হয়। জামিন আবেদনের সঙ্গে সাইফুলের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। যা পড়া যাচ্ছিল না। শুনানিতে ময়নাতদন্ত প্রতিবেদন আদালতের নজরে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯