সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতুর মালামাল নিয়ে ভাসানচরে জাহাজ ডুবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের এমভি হ্যাং গ্যাং-১ নামে পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সাগরে ডুবে থাকা অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি হ্যাং গ্যাং-১ ডুবে গেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম।

তিনি বলেন, ডুবন্ত অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।
তিনি জানান, গত শনিবার এমভি ফুলতলা-১ নামে একটি জাহাজ সাগরে ডুবে যায়। ওই স্থান এড়িয়ে চলার জন্য লাল বয়া দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মা সেতুর জন্য লোহার পাইপ নিয়ে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সিগন্যাল না মেনে সেদিক দিয়ে যাচ্ছিল। এ সময় এমভি ফুলতলা-১ জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটিও ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, ‘ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য মালামাল নেওয়া হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুর মালামাল নিয়ে ভাসানচরে জাহাজ ডুবি।

আপডেট সময় : ০১:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১