সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন এমপি শাহে আলম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বানারীপাড়ায় করোনার ভয়কে জয় করে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে পৌর শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মানবিক সহায়তার উপহার ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। শুক্রবার ৯ জুলাই সকালে তিনি প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া পৌরসভার বন্দর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এবং থ্রী-হুইলার সংগঠনের শ্রমিকদের ও বিভিন্নভাবে বৈশ্বিক কোভিড-১৯ এ কর্মহীন হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি এসময় সবাইকে লকডাউন ও বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান। বানারীপাড়া পৌর ভবন চত্বরে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এর আগে ৭ ও ৮ জুলাই সংসদ সদস্য মো. শাহে আলম উপজেলার ৮ ইউনিয়নে প্রধানমন্ত্রীর এ উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় ইউএনও রিপন কুমার সাহা,ওসি মো. হেলাল উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এদিকে মহামারীর এ দুঃসময়ে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমকে পাশে পেয়ে ও তার হাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী নিতে পেরে দরিদ্র পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন এমপি শাহে আলম।

আপডেট সময় : ০৬:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১