সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে রিকশাচালকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে রিকশা শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ জুলাই) নগরীর চৌমাথায় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক সড়ক অবরোধ করে রাখেন। এসময়ে শ্রমিকরা ‘ব্যাটারী চালিত রিকশা চলতে দাও; নইলে মোদের খাবার দাও’সহ বিভিন্ন শ্লোগান দেন।

তবে প্রশাসনের আশ্বাসে এক পর্যায়ে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের সাথে হয়তো কোথাও কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে এজন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করে আশ্বস্ত করেছি আটককৃত গাড়িগুলোতে সর্বনিম্ন জরিমানা করে ছেড়ে দেওয়া হবে। আমাদের কথায় শ্রমিকরা সন্তুষ্ট হয়ে অবরোধ তুলে নেন।

শ্রমিকরা জানান, লকডাউন শুরুর পর থেকে আমরা ঘর থেকে বের হইনি। কিন্তু সরকার থেকে আমাদের জন্য কোন সহায়তার ব্যবস্থা করেনি। ঘরে স্ত্রী-সন্তান না খেয়ে আছে। তার উপরে রাস্তায় নামলে মারধর করে, ৪/৫ হাজার টাকা করে জরিমানা করে। নিজেই ভাত খেতে পারি না, জরিমানা দিব কেমনে?

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, সরকার যেভাবে লকডাউন দিয়েছে সেভাবে আসলে লকডাউন হয়না। শ্রমিকদের আগে খাবারের ব্যবস্থা করতে হবে তারপর তাদেরকে ঘরে রাখার সিদ্ধান্ত নিতে হবে। পেটে খাবার না দিয়ে লকডাউন কার্যকর অসম্ভব।

মূলত সন্ধ্যায় চৌমাথায় শাহজালাল (২৮) এর ব্যাটারী চালিত রিকশা আটক করা হয়। এরপরই জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে রিকশাচালকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ-সড়ক অবরোধ।

আপডেট সময় : ০৫:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১