র্যাব এর অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- আপডেট সময় : ০৭:৫২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৮০ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল এর অভিযানে ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ০৫ জুলাই ২০২১ তারিখ বরিশাল জেলার হিজলা থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৭.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার হিজলা থানাধীন গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর সাকিনস্থ শাহা আলম(৩০), এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০৫ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সোহাগ খান(৩৭), পিতাঃ মোঃ হানিফ খান, সাং- কালিকাপুর, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৫২০ (পাঁচশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার হিজলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।























