সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেলেন বাবুনগরী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

সোমবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরী মন্ত্রীর বাসায় প্রবেশ করেন। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তারা।

হেফাজতে সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাদের ঈদুল আজহার আগে মুক্তি চাইতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

জানা গেছে, সোমবার সকালে চিকিৎসার জন্য কঠোর লকডাউনের মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন তারা। যদিও গুঞ্জন ছিল, তাদের ঢাকায় আসার মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা।

হেফাজত সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হেফাজতের উত্তপ্ত কাণ্ডের পর অন্তত অর্ধশতাধিক শীর্ষ নেতা কারাগারে বন্দি। প্রায় তিন মাস হলেও বন্দি নেতাদের এখনো মুক্তি মেলেনি।

এর আগে বিভিন্ন সময় তিন দফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও কারাবন্দি নেতাদের কারামুক্ত করতে পারেননি হেফাজতের বর্তমান শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গেলেন বাবুনগরী।

আপডেট সময় : ০৪:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১