সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা, ২৫ শ্রমিক আহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ২৫ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল -বানারীপাড়া মহাসড়কের গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বরিশাল সিটি করপোরেশন এলাকার ফরচুন সু-কোম্পানির একটি বাস প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডানপাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২৫ শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুঠিয়া বাজারের গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির লাইনবিষয়ক সম্পাদক মো. জগলু হাওলাদার সাংবাদিকদের জানান, করোনা প্রতিরোধে সারা দেশের লকডাউনে বরিশালের সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ফরচুন সু-কোম্পানির প্রাইভেট বাসে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের কারখানায় আনা-নেওয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা, ২৫ শ্রমিক আহত।

আপডেট সময় : ১২:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১