সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভোলায় বিধিনিষেধ অমান্য করায় ৮৯ জনকে জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো দ্বীপজেলা ভোলায়ও কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে নৌবাহিনীর সদস্যরা।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের দ্বিতীয় দিনে ৮৯ জননের ৬৮ হাজার ৯শ’ টাকা জরিমানা ও ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করছে নৌবাহিনীর সদস্য। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছেন আইনশৃঙ্খলারক্ষা বাহিনী।
শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ১২টি মোবাইল কোর্ট ৮৫টি মামলা করেছেন। এসব মামলায় ৮৯ জনের ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে ২দিন ১৯৮ জনকে আইনের আওতায় আনা হয়।
অপরদিকে জেলার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণিবিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ব্যক্তিগত যানবাহনসহ সব প্রকার গণপরিবহন। তবে মূল সড়কে কঠোর লকডাউন থাকলেও অলিগলিতে মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় বিধিনিষেধ অমান্য করায় ৮৯ জনকে জরিমানা।

আপডেট সময় : ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১