সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

নলছিটিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে ৩৫০ পিস ইয়াবাসহ রাজিব মল্লিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব মল্লিক উপজেলার কুলকাঠি গ্রামের মো. নুর হোসেন মল্লিকের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে নলছিটি থানা পুলিশের একটি টিম উপজেলার মল্লিকপুর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাজিব মল্লিক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, আটক রাজিব মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

আপডেট সময় : ১০:১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১