সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ২০০ ফুট দুরত্বে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার ডাক্তার বাড়ির বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস (৩৫) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার বাসিন্দা রাব্বি (২৫)।
তাদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস শেভিং ব্লেড প্রস্তুতকারক কোম্পানি জিলেট-এর ডিলার ও বাপ্পি তার বিক্রয় প্রতিনিধি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি নগরের রূপাতলী থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলে ২৩/২৪ বছরের দুই যুবক একই দিকে যাচ্ছিলো। আমতলার মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটি একে অপরকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের পেছনের বাম চাকার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আটক ট্রাক চালক মো. রবিউল
এ ঘটনার পর ট্রাক চালক মো. রবিউল পালানোর চেষ্টা করলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় ট্রাকচালক রবিউল শেখকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু।

আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১