বাবুগঞ্জে অটো ড্রেন ক্লিনার উদ্ভাবক ক্ষুদে বিজ্ঞানী পেল অনুদান।
- আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ২৩৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ(বরিশাল)ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামের তরুন উদ্ভাবক ওবায়েদুল ইসলামকে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম তার নিজ কার্যালয়ে বসে এ ক্ষুদে বিজ্ঞানী ওবায়দুলের হাতে নগদ ৩০হাজার টাকা তুলে দেন।
ইউএনও আমীনুল ইসলাম বলেন, “অটো ড্রেন ক্লিনার প্রযুক্তিটির প্রদর্শনী দেখেছি। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার স্যারের নির্দেশনায় এ প্রযুক্তিটি ঢাকায় বিজ্ঞান জাদুঘর উপ -পরিচালক কে দেখানোর জন্য পাঠানো হবে। এতে খরচ বাবদ ৩০হাজার টাকা ওবায়দুল ইসলামকে দেয়া হয়েছে।
এসময় ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, অটো ড্রেন ক্লিনার হচ্ছে একটি শহর পরিচ্ছন্ন রাখার মডেল প্রযুক্তি। এটি বৃহৎ পরিসরে বাস্তবায়িত হলে নগর কর্তৃপক্ষ পৌরসভা বা সিটি করপোরেশনের ব্যয় কমবে। লোকবলের দরকার হবে না। সেই শ্রমশক্তি অন্যত্র ব্যবহার করবে।























