সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ফের শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিজয়ী পরিচালকগণ গত মঙ্গলবার এক বৈঠকে সর্বসম্মতিতে পুনরায় তাকে নির্বাচিত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন।

এ ছাড়া ইসমত জামিল আকন্দ ডিরেক্টর ইনচার্জ, মো. ফখরুদ্দিন ডিরেক্টর ফাইন্যান্স এবং সালেহ জামান সেলিম ডিরেক্টর স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন। ১৫ সদস্যের ফুটবল স্ট্যান্ডিং কমিটি ও ১১ সদস্যের টেবিল টেনিস স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে।
এর আগেও শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়েম সোবহান আনভীর। এবার নতুন করে দায়িত্ব নিয়ে সামনের ফুটবল মৌসুমে শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফুটবলের পাশাপাশি অন্য ক্রীড়া ইভেন্টেও শেখ রাসেলের শক্তিশালী দল গঠন করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান।

শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। ক্লাবটির পরিচালনা পর্ষদের নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইমরুল হাসান বলেন, ‘দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আমার বিশ্বাস, এ কমিটি ক্লাবকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখবে। ’
শেখ রাসেল ক্রীড়া চক্র পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন নতুন ক্রীড়া ইভেন্ট সংযুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিগগিরই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেটে দল গঠন করতে যাচ্ছে ক্লাবটি। পাশাপাশি দাবা, ব্যাডমিন্টন, লন টেনিস এবং আর্চারির মতো ইভেন্টেও শক্তিশালী দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ ছাড়া শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য পেইন্টিং ও আর্টস প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান।

আপডেট সময় : ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১