সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেমে ব্যর্থ হয়ে শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::মায়ের কপালে চুমু খেয়ে পটুয়াখালীতে অয়ন দাস (২১) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারের দোতলায় নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

অয়ন দাস বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রংপুরের কাউনিয়া উপজেলার মৃত শুকদেব কুমার দাসের ছেলে তিনি। তার মা অঞ্জনা রানী পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সে সুবাদে হাসপাতালের নার্সেস কোয়ার্টারে থাকতেন তারা।

অঞ্জনা রানী বলেন, সারাদিন বাসায় শুয়ে ছিল অয়ন। বিকালে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ বাসায় ফিরে আমার কপালে চুমু খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে প্রতিবেশীদের ডাকলে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফ্যানে ঝুলছে অয়ন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অয়ন দাসের বন্ধু সজল বলেন, কলেজের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে ছাত্রীর পরিবারে ঝামেলা হয়। পরে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা অয়নকে জানায় ছাত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়ে অয়ন। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে অয়নকে বাসায় নিয়ে যান তার মা। সকালে অয়ন ফোন করে আত্মহত্যা করবে বলে জানায়। কিন্তু সত্যিই আত্মহত্যা করবে, তা আমরা বুঝতে পারিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ সাংবাদিকদের বলেন, পরিবার জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমে ব্যর্থ হয়ে শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

আপডেট সময় : ০৭:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১