সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

গ্রামবাসীর খরচে নির্মিত সড়ক দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা উত্তোলন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নড়াইলের কালিয়ায় গ্রামবাসীর নিজ খরচে নির্মিত রাস্তার কাজ দেখিয়ে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য পরিচালিত সরকারি প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগে উঠেছে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ১৬ জুন উপজেলার নোয়াগ্রামের আব্দুল্লাহ শেখসহ ছয় জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদার কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে প্রকল্প সভাপতির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেন।

অভিযুক্তরা হলেন- পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরলু ইসলাম মনি, পিআইসি মো. সেলিম রেজা, প্রকল্প সুপারভাইজার দেবাশিষ বিশ্বাস ও পিআইও শরীফ মো. রুবেল।

অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াগ্রামের খাজা মোল্যার বাড়ি থেকে বিল অভিমুখী একটি গ্রাম্য রাস্তা প্রায় ৩-৪ মাস আগে এলাকাবাসী নিজেদের অর্থে সংস্কার করেন। কিন্তু সরকার পরিচালিত অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের নামে গ্রামবাসীর টাকায় নির্মিত ওই রাস্তা দেখিয়ে কাজ না করেই প্রকল্পের টাকা তুলে ভাগবাটোয়ারা করেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরলু ইসলাম মনি, পিআইসি মো. সেলিম রেজা, প্রকল্প সুপারভাইজার দেবাশিষ বিশ্বাস ও পিআইও শরীফ মো. রুবেল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী দেবদাশ বিশ্বাসের তদন্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজের প্রথম পর্যায়ে ৬৯ হাজার টাকা তাদের দেয়া হয়।

ভুয়া প্রকল্পের টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, উপজেলা ব্যাপী সব ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য চলতি অর্থ বছরে সরকারের বাস্তবায়নাধীন কর্মসৃজন প্রকল্পের ১০-১৫ শতাংশ কাজও যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রকল্প কমিটির সভাপতিরা করেননি। দেবদাশ ও নির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা কাজ না করেই এ সমস্ত টাকা ভাগাভাগি করে নেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, অতিদরিদ্রদের জন্য চলতি অর্থ বছরে সরকারের বাস্তবায়নাধীন কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ে উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৮টি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়। ওইসব প্রকল্পের অনুকুলে ১ হাজার ২৩৯ জন শ্রমিক নিয়োগ করা হয়। আর প্রকল্প সমূহের অনুকুলে ৯৯ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলে প্রকল্পের কাজ।

কিন্তু উপজেলার নোয়াগ্রামের গ্রামবাসীর অভিযোগ দায়েরের পর সংশ্লিষ্টদের টনক নড়ে। তখন তড়িঘড়ি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো. রুবেল প্রকল্প সভাপতি মো. সেলিম মোল্যার প্রথম পর্যায়ে তুলে নেয়া ৬৯ হাজার টাকা ফেরত পাওয়ার জন্য ১৬ জুন বিকালে ইউএনওর কাছে সার্টিফিকেট মামলা করেন।

ওইসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী দেবদাশ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার অজান্তেই এ ঘটনাটি ঘটেছে। সরকারি টাকা ফেরত আনার প্রক্রিয়া চলছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো. রুবেল বলেন, ‘আমি মাত্র কয়েকদিন নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার দায়িত্বে আছি। এখন পর্যন্ত কোনো ফাইলে স্বাক্ষর করি নাই। তবে আপনি বলার পরে বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সত্যিই যদি এ রকম হয়ে থাকে তাহলে পিআইসি মো. সেলিম রেজাকে টাকা ফেরত দিতে বাধ্য করব।’

ইউএনও মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি করেছি, মামলা হয়েছে। টাকা ফেরত নেয়ার চেষ্টা অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রামবাসীর খরচে নির্মিত সড়ক দেখিয়ে সরকারি প্রকল্পের টাকা উত্তোলন।

আপডেট সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১