সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে হামলা চালিয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের নদীবেষ্টিত মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামী ২১ জুনের নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সাধারণ জনগনের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোকছেদ আলম মীরের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলম মীরের অভিযোগে জানা গেছে, গাছুয়া ইউনিয়নের গলইভাঙা নামকস্থানে বসে তাকে বহন করা পাজেরো জীপ গাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাংচুর করে প্রতিদ্বন্ধী নৌকা মার্কার প্রার্থী জসিম উদ্দিনের ভাই বশির আহম্মেদসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

তিনি আরও জানান, এরপূর্বে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিদ্বন্ধী প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে তার ভাড়াটিয়া লোকজনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করায় অভিযুক্তরা নির্বাচনী মাঠ থেকে সরে যেতে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ (গাড়ি) হামলা চালানো হয়েছে বলেও তিনি (মোকছেদ) উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে তিনি কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে হামলা চালিয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর।

আপডেট সময় : ১২:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১