সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

নারীর স্মার্ট কার্ডে পুরুষের ছবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল এলাকার বাসিন্দা ফুলকুমারী নামে এক নারীর জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে দেয়া হয়েছে পুরুষের ছবি। এতে সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলার আলমডাঙ্গা পৌর শহরে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা ফুলকুমারীর কাগজে তৈরি জাতীয় পরিচয়পত্রে নিজের ছবিসহ সব তথ্য ঠিক ছিল। কিন্তু নতুন পাওয়া স্মার্ট কার্ডে নাম ঠিকানা ঠিক থাকলেও নিজের ছবির জায়গায় অপরিচিত এক পুরুষের ছবি দেয়া হয়েছে।

এমন কার্ড দেখে হতবাক হয়ে যান ফুলকুমারী। তিনি কার্ড বিতরণকারীদের কাছে বিষটি নিয়ে অভিযোগ করেন। তারা আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলেন।

ফুলকুমারী জানান, স্বামী মারা যাওয়ার পর তিনি তার বাবার বাড়িতেই থাকেন। পরের বাড়িতে কাজ করে কোনোরকম জীবন-যাপন করে আসছেন। বর্তমানে তিনি সরকারের দেয়া বিভিন্ন ভাতার কার্ড করতে গিয়ে স্মার্ট কার্ডের ভুলের কারণে বিপাকে পড়েছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল মুন্সী বলেন, ‘ফুলকুমারীর স্মার্ট কার্ডে ভুল থাকায় সরকারি কোনো ভাতা তাকে দেয়া যাচ্ছে না। যেহেতু ওই নারী আমার ওয়ার্ডের বাসিন্দা এ কারণে তাকে সঙ্গে নিয়ে নির্বাচনে অফিসে গিয়েছি। উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিজের টাকা খরচ করে স্মার্ট কার্ড সংশোধনের জন্য আবেদন জমা দিয়েছি। সোমবার সকালেও নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিয়েছি বিষয়টির ব্যাপারে। নির্বাচন অফিসার জানিয়েছেন খুব তাড়াতাড়ি সংশোধনকৃত স্মার্ট কার্ড হাতে পাওয়া যাবে।’

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) এম এস জি মোস্তফা ফেরদৌস জানান, ফুলকুমারীর বিষয়টি জানার পর স্মার্ট কার্ডের ভুল সংশোধনের আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি তার সংশোধনকৃত স্মার্ট কার্ড হাতে পাওয়া যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীর স্মার্ট কার্ডে পুরুষের ছবি।

আপডেট সময় : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১