সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

সাংবাদিক শাওন বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর স্কুলের সভাপতি নির্বাচিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ৯ জুন বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এ কমিটির অনুমোদন দেন। এর আগে ১ জুন ফয়েজ আহম্মেদ শাওন বিনা প্রতিদ্বন্ধিতায় স্কুলের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,সহ-সভাপতি হাবিবুর রহমান,পদাধিকার বলে সদস্য ২ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুর রহমান রাসেল, শিক্ষানুরাগী সদস্য এসএম রফিকুল ইসলাম ও শারমিন সুলতানা পুতুল,সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ মাসুদা ,অভিভাবক সদস্য রেহেনা আক্তার ও শারমিন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি এবং বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের ভাতিজা ফয়েজ আহম্মেদ শাওন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও সদস্য। এদিকে সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওন ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক শাওন বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর স্কুলের সভাপতি নির্বাচিত।

আপডেট সময় : ১০:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১